বিএএফ শাহীন কলেজ ঢাকার ৫২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী অনুষ্ঠান বুধবার কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম। স্মরণ করা হয় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে।
