কালীগঞ্জের ২০  প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫২ এএম

গাজীপুরের কালীগঞ্জের ২০টি  প্রতিষ্ঠানে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ উপজেলার এতিমখানা ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কম্বল বিতরণ  করেন। অনুষ্ঠানে ইউএনও বলেন, বর্তমান সরকার প্রান্তিক শীতার্ত  জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করেছে। শীতবস্ত্র   যেন সঠিকভাবে পৌঁছায় আমরা সেই চেষ্টা করছি। তীব্র শীতে কোনো অসহায় শীতার্ত  জনগোষ্ঠী, গরিব, অসহায় ব্যক্তি শীতবস্ত্র থেকে বঞ্চিত হবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ ছাড়া ইউএনও উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের  উৎসব ২০২৫ উদযাপনে গণমাধ্যমকর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত