কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার রাতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে  (https://adm.kuet.ac.bd)-এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেধাক্রম অনুযায়ী ১ থেকে ৯ হাজার ৯৩৩ পর্যন্ত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাস্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে (https://adm.kuet.ac.bd) লিংকে প্রবেশ করে ‘ঙহষরহব ঈযড়রপব ঋৎড়স’-এর প্রয়োজনীয় তথ্য পূরণ করে বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। প্রথম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং ইউআরপি বিভাগে মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০ পর্যন্ত, আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১ থেকে ৪০ পর্যন্ত, বান্দরবান জেলা মেধাক্রম ১ এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য মেধাক্রম ১ থেকে ৪ স্থান অর্জনকারীকে আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল দুপুর ৩টার মধ্যে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত