ফরিদপুরে ওবায়দুর খান হত্যা মামলায় সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাভ হুসাইনসহ (৫৪) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার মধ্যরাতে ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জাহিদ শেখ (৪০)। দুজনই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব। এ হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের স্কট কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আলী আরশাদ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকা-ের পর গ্রেপ্তার আসামিরা আত্মগোপনে চলে যান। প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
