ফরিদপুরে কলেজ অধ্যক্ষের ওপর হামলা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম

ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। হামলায় মঞ্জুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মাথায় আঘাত গুরুতর হওয়ায় তিনি এখনো শঙ্কামুক্ত নন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত