অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্য প্রয়াত উপদেষ্টা এবং খান বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি, এ এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঁশখালী গার্লস কলেজের মাঠে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, প্রয়াত হাসান আরিফের ছেলে অ্যাডভোকেট মোয়াজ আরিফসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
