নড়াইল হাসপাতালে দুই নারী দালালকে জরিমানা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

নড়াইল আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়ে দুই নারী দালালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সঞ্জয় ঘোষ। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল চত্বর থেকে লাবনী (৩০) ও কুলসুম (৪৫) নামে দুই দালালকে আটক করে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদ-াদেশ দেন। পরে লাবনী ৫ হাজার টাকা ও কুলসুম ৪ হাজার টাকা দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আগামীতে আর দালালি করবেন না বলেও ওয়াদাবদ্ধ হন।

এদিকে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল চত্বরে প্রবেশ করলে অন্য দালালরা কৌশলে পালিয়ে যায়। অনেকে হাসপাতালের বিভিন্ন কক্ষে আত্মগোপন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত