খুলনা পাউবো

৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ এএম

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক ওয়ার্কশপের উন্নয়ন প্রকল্পের ৩৩ লাখ টাকার কাজে ২৬ লাখ টাকার অনিয়ম হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া একই প্রকল্পে সিভিল ওয়ার্কে পাঁচটি কাজের মধ্যে চারটি কাজে অতিরিক্ত বিল দেখানো হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর জোড়াগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান শেষে খুলনা দুদকের উপপরিচালক আব্দুল ওয়াদুদ এ তথ্য জানান।

উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, যান্ত্রিক ওয়ার্কশপের উন্নয়ন কাজের মোট ৩২ লাখ ৯৬ হাজার টাকার পাঁচটি আইটেম সিভিলের কাজ এবং মেকানিক্যালের দুটি কাজের বিষয়ে তদন্ত করা হয়। এর মধ্যে ২৬ লাখ টাকার কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একই প্রকল্পে সিভিল ওয়ার্কে পাঁচটি কাজের মধ্যে চারটি কাজের যে বিল দেখানো হয়েছে, বাস্তবে কাজ হয়েছে তার অনেকাংশে কম। এ ছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই একটি গুদামঘরের ফ্লোরের ইট ঠিকাদার তার কাজে ব্যবহার করেছেন। এর বিলও প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত