টেনিসের উন্মুক্ত যুগের একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে মঙ্গলবার গ্র্যান্ড সø্যামের ৫০তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন মহাতারকা নোভাক জকোভিচ। চারটি গ্র্যান্ড সø্যামজয়ী স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের বিপক্ষে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৪-৬ গেমে প্রথম সেট হেরে যান ৩৭ বছরের এ সার্বিয়ান। কিন্তু ২১ বছরের আলকারাজের বিপক্ষে তুমুল লড়াই ছাড়েননি। ডিউসের পর ডিউস ছাপিয়ে পরের তিন সেট জিতে নেন ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে। আলকারাজের বিপক্ষে হার্ড কোর্টে অপরাজিত থাকার রেকর্ড টিকিয়ে রাখলেন। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জকোভিচ মুখোমুখি হবেন বিশ্বের দ্বিতীয় বাছাই জার্মান তারকা আলেকজান্ডার ভেরেভের। নারীদের নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা রাশিয়ার পাভলিউশেনকোভাকে হারিয়ে সেমিতে উঠেছেন। তবে অঘটন ঘটিয়েছেন পাওলো বাদোসা। তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন
×
