৪৭তম বিসিএস

অনলাইন আবেদনের সময় বাড়ল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৩:০০ এএম

৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নির্ধারিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত।

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই তারিখের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত