টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্রাম শেষে ক্যাম্পে ফিরেছেন ঋতুপর্ণা-মারিয়ারা। চার মাস পর আগামী ফেব্রুয়ারি-মার্চে সংযুক্ত আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন তারা। বাফুফে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ওরা (সংযুক্ত আরব আমিরাত) ওরা আমাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে। দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রথম প্রীতি ম্যাচটি শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে, দ্বিতীয়টি হবে মার্চের শুরুতে। দুটি ম্যাচই ওদের ওখানে (সংযুক্ত আরব আমিরাতে) গিয়ে খেলতে হবে।’
×
