রাজবাড়ীতে কারখানায় কাজ করার সময় কাঠের ফ্রেমের নিচে চাপা পড়ে অয়ন আলী (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার বসন্তপুুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকায় আরএম কার্পেট লিমিটেড নামের একটি কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন আলী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।
জানা যায়, কাজের সময় কাঠের ফ্রেমের একটি পাশ অয়নের মাথায় সজোরে আঘাত লাগলে তিনি নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
