বিশ্ব ইজতেমায় গাড়ি পার্কিং ও চলাচলে ডিএমপির নির্দেশনা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম

দেশি-বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের বিশ্ব ইজতেমায় যাতায়াত নির্বিঘœ এবং যথাস্থানে যানবাহন পার্কিং করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা রয়েছে বিদেশগামীদের জন্য। গতকাল সোমবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিশেষ নির্দেশনাগুলো আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আবদুল্লাহপুর, ধউড় ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয়সরণি-গাবতলী হয়ে চলাচল করবে। নবীনগর, বাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন কামারপাড়া/আবদুল্লাহপুর ক্রসিং পরিহার করে সাভার, গাবতলী দিয়ে চলাচল করবে অথবা ধউড় ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে। ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আগত যানবাহন কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণি হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ-১ ক্যাচিগেট) দিয়ে ইউটার্ন করে চলাচল করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত