গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ সিসা কারখানা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুর নামক স্থানে রিজার্ভ ফরেস্টের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা দুটি সিসা কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্কফোর্স। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শারমিন ইসলাম, সাগরদীঘি বিট অফিসার, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই সিসা কারখানা পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ‘বনের মধ্যে সিসা কারখানা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এর আগেও অভিযান পরিচালনা করে এ দুটি কারখানা গুঁড়িয়ে দিয়েছিলাম। বর্তমানে আমাদের টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা এখানে এসে সিসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত