ঢাকায় সবার জন্য উন্মুক্ত পুষ্টি সম্মেলন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:০২ এএম

সবার কাছে পুষ্টি জ্ঞান পৌঁছে দিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের পুষ্টি সম্মেলন। এই সম্মেলন সবার জন্য উন্মুক্ত। সম্মেলনে অংশ নিয়ে যে কেউ বিনামূল্যে জানতে পারবেন ব্যক্তিগত ডায়েট প্ল্যান। শিখতে পারবেন স্বাস্থ্যকর রান্নাসহ পুষ্টি সম্পর্কিত নানাবিষয়।

ঢাকার শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত । সম্মেলনে দুই ধরনের সেশন থাকবে। বৈজ্ঞানিক অধিবেশনে অংশ নেবেন সেবা প্রদানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত