ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ভলান্টিয়ার কর্মশালা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ভলান্টিয়ার কর্মশালা মঙ্গলবার চট্টগ্রামের জামালখান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘৬ষ্ঠ চট্টগ্রাম বই বিনিময় উৎসব’-এর সকল ভলান্টিয়ারকে নিয়ে ভলান্টিয়ার আড্ডা, কর্মশালা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে প্ল্যাটফর্মটি।

গত ১০ জানুয়ারি আয়োজিত বই বিনিময় উৎসবে ১১ ক্যাটাগরিতে প্রায় ২৩ হাজার বই বিনিময় করা হয়। উৎসবের ওপর ভিত্তি করে কর্মশালাটি পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য ও ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর।

সাগর জানান, এবারের কর্মশালার উদ্দেশ্য আসন্ন ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী একত্রে বই বিনিময় উৎসব আয়োজনের জন্য দক্ষ ভলান্টিয়ার তৈরি। কর্মশালা শেষে আয়োজন করা হয় ভলান্টিয়ার আড্ডার। আড্ডায় প্রধান অতিথি ডা. মুকিত ওসমান চৌধুরী তার বক্তব্যে এমন মহতি উদ্যোগে সম্পৃক্ত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সাথে আগামীর বাংলাদেশে জুলাইকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান। 

এ সময় আবু নাসের আলিফের সঞ্চালনায় বই বিনিময় উৎসবের সহসমন্বয়ক ঋত্বিক বড়ুয়া, সাদমান ফাহিম, কাজী সদরুল্লাহ, আকিবুল ইসলাম জিশাদ, অহনা বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এবার উদীয়মান সংগঠক পুরস্কার পেয়েছেন সাজেদ বিন হেলাল। সেরা ভলান্টিয়ারের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত পাল, শাহ মেহেদি হাসান, মুহতাদি নুর, জয়ন্তিকা চৌধুরী, আবরার চৌধুরী, জোবায়ের আহমেদ। ৬ষ্ঠ বই বিনিময় উৎসবে সর্বমোট ৮৭ জন ভলান্টিয়ার বই বিনিময় উৎসব সফল করতে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত