তুরাগতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

তুরাগ নদের তীরে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর এ নির্দেশনা বাস্তবায়ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, আদালত আদেশের পাশাপাশি আরও কিছু নির্দেশনা দিয়েছে।

এর মধ্যে রয়েছে আগামী চার মাসের মধ্যে বিচারিক অনুসন্ধানের প্রতিবেদন অনুসারে অবৈধ দখলদারদের অপসারণ করে প্রতিবেদন দাখিল করতে হবে,  নদী কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের প্রস্তুত করা অবৈধ দখলদারদের তালিকা হালনাগাদ করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত