সোনারগাঁয়ে ময়লার ভাগাড়ে পাওয়া নবজাতককে আদালতে হস্তান্তর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ময়লার ভাগাড় থেকে উদ্ধার হওয়া এক মেয়ে নবজাতককে আদালতে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ নবজাতককে আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পাশে ময়লার ভাগাড় থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা। 

স্থানীয় সুরুজ মিয়া জানান, ময়লার ভাগাড়ে শিশুর কান্না শুনে কয়েকজন এগিয়ে গিয়ে দেখি সেখানে কাপড়ে মোড়ানো একটি নবজাতক। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়। 

সোনারগাঁ থানার ওসি আব্দুর বারী জানান, শিশুটিকে উদ্ধার করে থানায় আনার পর তার প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে নবজাতকটির লালন-পালনের দায়িত্ব নিতে থানা ও হাসপাতালে অসংখ্য লোকজন ভিড় করে। আইনি জটিলতার জন্য নবজাতকটিকে কারও কাছে হস্তান্তর করা হয়নি।

সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মী লুৎফর রহমান জানান, নবজাতক উদ্ধারের খবর পেয়ে আমরা তাৎক্ষনিক হাসপাতালে যায়। পরে নবজাতকটিকে সোনারগাঁ উপজেলা সমাজসেবা অফিসের আওতায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত