আরাকানে আটকে রাখা জাহাজ ১৬ দিন পর টেকনাফে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ এএম

ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশে আসা চারটি কার্গো জাহাজ নাফ নদীতে তল্লাশির নামে জিম্মি করেছিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এগুলোর মধ্যে দ্বিতীয় দফায় তিনটি ছেড়ে দিলেও একটি আটকা ছিল। আর সেই জাহাজটি গতকাল শনিবার ছেড়ে দিয়েছে। জাহাজটি দুপুর ১টার দিকে টেকনাফ বন্দরে এসেছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এর আগে তিনটি পণ্যবাহী কার্গো জাহাজ আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। ওই জাহাজ তিনটি মালপত্র খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে।

তিনি আরও বলেন, ১৬ ও ১৭ জানুয়ারি দুটি করে মোট চারটি কার্গো মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় তল্লাশির নামে জিম্মি করে রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত