ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণের আহ্বান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ এএম

দুর্ঘটনা এড়াতে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। রিকশার মান নির্ধারণ ও চালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। গতকাল রবিবার জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জনবহুল বড় বড় শহরসহ মহাসড়ক ও দূরপাল্লার সড়কে ব্যাটারিচালিত রিকশার মতো তিন চাকার অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপরও ঢাকাসহ সারা দেশে ৩০-৪০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এসব রিকশার চালকদের কোনো প্রশিক্ষণ নেই। সেই সঙ্গে চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় তারা বেপরোয়াভাবে গাড়ি চালান। এতে বিভিন্ন স্থানে প্রতিদিন যেমন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, তেমনি পথচারীদের চলাচল ও সড়ক পারাপারে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত