অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ এএম

কুমিল্লার হোমনায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে উপজেলার দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার অন্তঃসত্ত্বা নারী ময়না বেগম গতকাল রবিবার রাতে হোমনা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ময়না বেগমের ছেলে রাশেদকে (১২) প্রতিবেশী সেতু মিয়া মারধর করেন।  এ নিয়ে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে সেতু মিয়া ময়না বেগমের শাশুড়িকে চড়-থাপ্পড় মারেন। এ সময় ময়না বেগম এগিয়ে এলে তাকেও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন সেতু মিয়া। এ বিষয়ে অন্তঃসত্ত্বা ময়না বেগম বলেন, ‘আমি ৮ মাসের অন্তঃসত্ত্বা। আঘাতের কারণে পেটে ব্যথা হচ্ছে। গর্ভের সন্তানের নড়াচড়া অনুভব করছি না। আমি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত