ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলি ফর্ম হারিয়ে এখন ধুঁকছেন। একটি ‘পুরনো রোগ’ তাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি নিয়মিতই অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছিলেন। ঘরোয়া রঞ্জি ট্রফিতেও তিনি একইভাবে আউট হয়েছেন হিমাংশু সাংওয়ান নামের অখ্যাত এক বোলারের বলে। কোহলিকে আউট করার এই কৌশল নাকি সবার জানা। এমকী বাসচালকেরও!
১৩ বছর পর রঞ্জি খেলতে নেমে কোহলি মাত্র ১৫ বল খেলে আউট হয়ে যান। হিমাংশুর বলে তার অফস্টাম্প ছিটকে যায়। তারপর থেকেই আলোচনায় রেলওয়েজের বেই পেসার। তিনিই জানালেন কোহলিকে বল করতে আসার আগে এক বাসচালকের থেকে পাওয়া পরামর্শের কথা, ‘আমি রেলওয়েজের প্রধান পেসার। দলের সবাই বলছিল, আমিই কোহলির উইকেট নেব। আমরা যে বাসে করে হোটেল থেকে মাঠে আসছিলাম, সেই বাসচালক আমাকে বলেছিলেন, কোহলিকে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করতে।’
হিমাংশু জানতেন না যে ম্যাচটা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, ‘ম্যাচের আগে আমরা জানতাম বিরাট কোহলি এবং রিশাভ পান্ত খেলবে দিল্লির হয়ে। তবে এটা জানতাম না যে, খেলাটা সরাসরি সম্প্রচার করা হবে। পরে জানতে পারি, পান্ত খেলবে না। তবে কোহলি খেলবে আর ম্যাচটা সরাসরি দেখানো হবে। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছিলাম। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলাম। তাতেই উইকেট পাই।’
কোহলিকে আউট করার পর থেকেই আলোচনা শুরু হয়ে যায় হিমাংশুকে নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কোহলি আমাকে যে বলটায় বাউন্ডারি মেরেছিল, সেটাই আমাকে তাতিয়ে দেয়। পরের বলটা আমি ব্যাকস্পিন করেছিলেন। মোহ্ম্মদ শামিকে এমন বল করতে দেখেছি। সেটাই করার চেষ্টা করেছিলাম। বলটা মাটিতে পড়ার পর সোজা যাচ্ছিল। ব্যাটের কাছে গিয়ে ভিতর দিকে ঢোকে, যে কারণে ব্যাট আর পায়ের মাঝখান দিয়ে গিয়ে উইকেট ভেঙে দেয়।’
চিটাগং কিংসের আরও এক বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ
‘নতুন বোলার’ মোহাম্মদ আলীকে ছয় মাস আগেই দলে নেন তামিম
৪০তম জন্মদিনের প্রাক্কালে রোনালদোর জোড়া গোল