বান্দরবানে অপহৃত ৭ শ্রমিক মুক্ত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

বান্দরবানে লামা উপজেলায় অপহৃত সাত শ্রমিক মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

অপহৃতরা হলেন, কাঠ শ্রমিক মো. নুরু, মো. আলমগীর, মো. শফি আলম, মো. হেলাল ও গাড়িচালক মো. জামাল  অন্য দুজনের নাম জানা যায়নি।

লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহৃত সাত শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তাদের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত