পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি অগ্নিসংযোগ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ এএম

ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের চন্দ্রন কুমার করের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের আঘাতে আহত হয়েছে নারীসহ তিনজন।

চন্দ্রন কুমারের স্ত্রী রুমা বলেন, ‘রাত আনুমানিক ২টায় সাত থেকে আটজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আমাদের ঘরে আওয়ামী লীগ নেতা নুর নবী ও মিলন চন্দ্র আশ্রয় নিয়েছে দাবি করে দরজা খুলতে বলে। আমরা থানায় ফোন করার কথা বললে তারা ঘর জ¦ালিয়ে দেওয়ার হুমকি দেয়। ওই সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বাড়ির পরিত্যক্ত ঘর ও খড়ের স্তূপে আগুন জ¦লছে। পরে আমরা দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে আলমারির চাবি দিতে বলে। চাবি দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের মারধর করে। পরে চাবি দিলে আলমারিতে থাকা সব টাকা ও গহনা দিয়ে যায়। ডাকাতের হামলায় আমি, ছেলে সুমন ও ছেলের স্ত্রী স্মৃতি আহত হয়েছে।’

স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই বাড়ির আশপাশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত