ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ভর্তির প্রশ্নে পুনরাবৃত্তি অসংগতি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষায় বেশ কিছু প্রশ্নপত্রে অসংগতি দেখা গেছে। কোনো কোনো সেটে ৪টি একই রকম প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে। আবার কোনো কোনো সেটে আলাদা আলাদা প্রশ্ন এসেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু ও অভিভাবকরা। গতকাল শনিবার ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হয়। এরপর ফেসবুকে পোস্ট করে বিষয়টি তুলে ধরেন পরীক্ষার্থী-অভিভাবকরা।

ব্যবসায় শিক্ষা অনুষদের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রশ্নপত্রের ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশে ২৫ নম্বরে প্রশ্ন এসেছে, ‘তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?’। একই প্রশ্ন ৩৩ নম্বরে পুনরায় দেওয়া হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘এ রকম সমস্যা আমি আমার ফ্যাকাল্টিতে একটিও পাইনি। কিন্তু ঘটনা হলো কিছু প্রশ্নে, সেটি হয়তো ৫০ থেকে ৬০টি প্রশ্নে হবে, ‘এ’ সেটের প্রশ্ন ‘বি’ সেটে চলে গেছে এবং ‘বি’ সেটের প্রশ্ন ‘এ’ সেটে চলে এসেছে। ১ শতাংশ শিক্ষার্থীদের মতো। তবে ছাত্রদের কোনো ক্ষতি হবে না, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত