ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গত শুক্রবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘কি নির্মম পরিণতি-১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই-অগাস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কী পরিণতি হতে পারে এটার জন্য তিনিই দায়ী, আওয়ামী লীগের এই অবস্থার জন্য তিনিই দায়ী, বাংলাদেশের দুরবস্থার জন্য তিনিই দায়ী।’
