আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোবাইল অপোর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’, বাংলাদেশে সাড়া জাগানো ‘অপো রেনো১৩ সিরিজ’-এর মোবাইল উন্মোচন করেছে। এটিই আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সংবলিত দেশের প্রথম স্মার্টফোন। সিরিজের দুটি মডেল হচ্ছে ‘অপো রেনো১৩ ৫জি’ ও ‘অপো রেনো১৩ এফ’। এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

‘রেনো১৩ সিরিজ’-এর অন্যতম আকর্ষণ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সক্ষমতা এবং এটি সম্ভব হয়েছে ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’-এর মাধ্যমে; যেটি কি না ধুলোবালি ও পানি থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা। এ অভিনব ফিচার ব্যবহারকারীদের পানির ২ মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘বাংলাদেশে সর্বাধুনিক ও যুগান্তকারী আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মোডের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে ‘অপো রেনো১৩ সিরিজ’ এ দেশে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত