চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুবি এলাকায় পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। একই সময়ে তার বড় ভাই ইব্রাহীম পাটওয়ারীকেও (৬০) কুপিয়ে জখম করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত মাইনুদ্দিন প্রধানিয়া (৬০), তার স্ত্রী হাজেরা (৪৩) ও ছেলে রমজানকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে নানা কারণে বাগবিত-া লেগেই থাকত। রবিবার সকালে পুকুর ব্যবহার নিয়ে ইব্রাহিম পাটওয়ারীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে টেনেহেঁচড়ে অভিযুক্তদের ঘরে নিয়ে কুপিয়ে জখম করে মাইনুদ্দিন ও রঞ্জন। এ সময় ছোট ভাই ইউছুফ এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, ঘটনাস্থল থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কুষ্টিয়ার কুমারখালীর নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের তিন দিন পর বিনয় বিশ্বাস (৫৮) নামে এক টেইলার্স মালিকের দ্বিখ-িত মরদেহ পাওয়া গেছে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে। খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে বিনয় বিশ্বাস তার টেইলার্সের দোকান থেকে বের হয়ে বাড়ি বা দোকানে ফেরেননি। ওই দিন রাতে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে পাচুরিয়া রেলওয়ে স্টেশনে অজ্ঞাত ব্যক্তি রেললাইনে মাথা দিলে মুহূর্তেই দ্বিখ-িত হয়ে মারা যান। পরে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।
কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, ‘নিখোঁজ বিনয়ের দ্বিখ-িত মরদেহটি রাজবাড়ী মর্গে পাওয়া গেছে। স্বজনরা মরদেহটি শনাক্ত করেছেন।’
