নদী থেকে মাটি বালু উত্তোলনের প্রতিবাদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিতাস নদীতে খননযন্ত্র দিয়ে মাটি-বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের তিতাস নদীর পাড়ে এই মানববন্ধন করা হয়। এর আগে গত ৫ ফেব্রুয়ারি তিতাস নদীতে বালু ও মাটি উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন বুধন্তির প্যানেল চেয়ারম্যান এমরানুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান ও স্থানীয় খাবির রহমান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত