মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্তকর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। গত ১৪ ফেব্রুয়ারি কবি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করেন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত।
×
