বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএস) ৩৪তম ব্যাচের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন। এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।
গত শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে এক জরুরি বিশেষ সভা হয়। সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধ হোক। সেবাগ্রহীতারা নির্বিঘ্নে যেন সেবা গ্রহণ করতে পারেন, সেই আলোকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। একই সঙ্গে আমরা এই কমিটি গঠনের মাধ্যমে ব্যাচমেটদের সুরক্ষা এবং কল্যাণের দিকেও নজর রাখব।’
