সাবেক তিন মন্ত্রী প্রতিমন্ত্রী রিমান্ডে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সময়ের তিন মন্ত্রী, প্রতিমন্ত্রীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর মধ্যে ঢাকার উত্তরায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের, মিরপুরের আনোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে পাঁচ দিনের এবং যুবদল নেতা শামীম হত্যা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রিমান্ডের পৃথক আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি নিয়ে উভয় জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত