পোল্যান্ডে স্কুলশিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ-পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটি। শিশুরা এই প্রশিক্ষণ উপভোগ করছে, তাদের অভিভাবকরাও গর্বিত।
পোল্যান্ডের স্কারশেভের নিকোলাউস কোপার্নিকাস নাসের স্কুলে প্রথম শুরু হয়েছে এ প্রশিক্ষণ। সেখানে ১৩ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শেখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা গোলিনস্কার তত্ত্বাবধানে প্রশিক্ষণ হয়। তিনি বলেন, পোলিশ বিদ্যালয়গুলোতে এটা বাধ্যতামূলক বিষয়। এবং শুধুমাত্র আগ্নেয়াস্ত্র একত্রীকরণ এবং পরিচালনা শেখানো হয়। আমি মনে করি, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। গোলিনস্কা প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দিকে আলোকপাত করেছেন। পোল্যান্ড বিষয়টি নিয়ে শঙ্কিত হওয়ায় নাগরিকদের দ্রুত অস্ত্র চালানো শেখাচ্ছে।
