মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৩৭

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ এএম

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের চারটি গ্রামে ৪ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী, উত্তর চরমুশুরা, দক্ষিণ চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবাকে (৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করীম বলেন, দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ঢাকায় পাঠানো হয়।

উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম (৬০) বলেন, ‘দুপুর ২টার দিকে আমাকে একটি কুকুর কামড়ায়। এরপর আরও বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত