হরিণের ৬২ কেজি মাংস উদ্ধার নৌকা জব্দ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

খুলনার কয়রায় কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে হরিণের ৬২ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় একটি নৌকা জব্দ করা হয়। গতকাল শনিবার ভোরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে এ মাংস উদ্ধার ও নৌকা জব্দ করা হয়। কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন ও সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, অভিযানিক দল কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে ভোরে একটি নৌকা দেখতে পায়। এ সময় নৌকায় থাকা দুজন নদে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত