জার্মানিতে ২১তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দেশটির পার্লামেন্টের ৬৩০ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯টি দলের ৪ হাজার ৫০৬ জন প্রার্থী। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৯২ লাখ।
সাধারণ নির্বাচনের ফলাফলে ফ্রেডরিখ মার্জের নেতৃত্বাধীন সংরক্ষণবাদীদের ক্ষমতা সুসংহত হতে পারে বলে আভাস দিয়েছে নির্বাচন-পূর্ব জরিপগুলো। একই সঙ্গে অতি-ডানপন্থি দলÑঅলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলটির ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বেশি ভোট পাবে বলেও পূর্বাভাসে বলা হচ্ছে। তবে নির্বাচন-পূর্ব জরিপে মার্জের সিডিইউ/সিএসইউ ব্লক এগিয়ে থাকলেও, তারা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। তখন তাদের সরকার গঠনের জন্য জোট গড়তে হবে।
তবে ক্ষমতায় যেই আসুক না কেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়ক হিসেবে, জার্মানির পরবর্তী সরকারকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে ত অনেকটাই নিশ্চিত।
