প্রবাসী আলোকচিত্রশিল্পী শহীদুল আলম বাদলের ফটোগ্রাফি অ্যালবাম ‘মৌন মুখর বাদল দিন’-এর আলোচনা মঙ্গলবার সন্ধ্যায় পাঠক সমাবেশের কাঁটাবন শাখায় অনুষ্ঠিত হয়। কথাশিল্পী মুম রহমানের সঞ্চালনায় অ্যালবামটি নিয়ে আলোচনা করেন আলোকচিত্রী আক্কাস মাহমুদ, আলোকচিত্রশিল্পী ও গবেষক সাহাদাত পারভেজ ও কবি জিহাদ হাসান।
অ্যালবামটি প্রকাশ করে আত্মপ্রকাশ নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। আত্মপ্রকাশের কর্ণধার আলোকচিত্রী ওবায়দুল ফাত্তাহ তানভীর অ্যালবামটি নির্মাণের পেছনের গল্প তুলে ধরেন।
শহীদুল আলম বাদল আশির দশকের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ছবি তুলেছেন। তার নির্বাচিত ১০১টি সাদাকালো ছবির এক অনবদ্য প্রকাশনা ‘মৌন মুখর বাদল দিন’।
