সাড়ে ৪ বছর পর আজহারের রিভিউ শুনানি শুরু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-ের রায় রিভিউ (পুনর্বিবেচনা) ও খালাস চেয়ে জামায়াত নেতা এটি ম আজহারুল ইসলামের আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে আদালত। এর মধ্য দিয়ে রিভিউ আবেদনের সাড়ে ৪ বছরের বেশি সময় পর শুনানি শুরু হলো। আদালতে আজহারুলের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসান এ সিদ্দিক। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুনানির প্রসঙ্গ উল্লেখ করে অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতে আদালত (আপিল বিভাগ) বলেছে। এই যে তারা এই ফাইন্ডিং দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদ- দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে, সেটা নতুন করে আবার প্রমাণিত হবে।’

এর আগে গত ২৩ জানুয়ারি এ রিভিউ মামলার ওপর শুনানি এক মাস পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ধার্য করেছিল আপিল বিভাগ। তবে ওইদিন শুনানি হয়নি। এরই ধারাবাহিকতায় গত রবিবার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আরজির পরিপ্রক্ষিতে আদালত শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি (গতকাল) দিন ধার্য করে। আজহারুল বর্তমানে কারাগারে আছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গণহত্যাসহ তিনটি অভিযোগে তাকে ফাঁসি, অপহরণ নির্যাতনের একটি অভিযোগে ২৫ বছর এবং আরেকটি অভিযোগে পাঁচ বছর কারাদ-াদেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত