বিইউবিটির যষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ এএম

সোমবার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর যষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। ঢাকার শের-ই-বাংলা নগরের বিসিএফসিসি-তে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম এ ফায়েজ।

সমাবর্তনে বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী স্বাগত বক্তব্য রাখেন। তিনি গ্র্যাজুয়েটদের একাডেমিক সাফল্যের জন্য অভিনন্দন জানান।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মো. শামসুল হুদা, এফসিএ। তিনি তার বক্তব্যে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দেশের ভবিষ্যৎ, এবং আমি দৃঢ় বিশ্বাসী যে, আজ যারা ডিগ্রি পাচ্ছেন, তারা সমাজের জন্য ভালো কিছু করবেন। মনে রাখবেন, আপনাদের পথচলা শুধু বিইউবিটির নয়, বরং সমগ্র জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষা জীবনের এই অর্জন শুধু ব্যক্তিগত কল্যাণেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পুরো সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। জীবনে সফলতা পেতে হলে শিক্ষা, কঠোর পরিশ্রম এবং মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখা প্রয়োজন।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত