শীর্ষ দুয়ের লড়াই

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:০৬ এএম

ইতালিয়ান লিগে গেল চার মৌসুমে দুবার শিরোপা জিতেছে ইন্তার মিলান। একবার করে এসি মিলান ও নাপোলি। এবার ইতালিয়ান লিগে এরই মধ্যে হয়ে গেছে ২৬ রাউন্ডের খেলা। এবার লিগ জিতবে কোন দল বা সম্ভাবনায় এগিয়ে কারা, সেই প্রশ্ন করা হলে পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী উঠে আসবে চারটি দলের নাম। ইতালিয়ান লিগে আজ মুখোমুখি হবে নাপোলি ও ইন্তার মিলান। সবশেষ দুই মৌসুমের লিগ বিজয়ী এ দুটি দল। এবারও এই দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে আছে।

২৬ ম্যাচ শেষে শীর্ষ চার দলের অবস্থান এমন; ৫৭ পয়েন্ট ইন্তারের, নাপোলির পয়েন্ট ৫৬, আতালান্তার ৫৪ আর জুভেন্তাসের ৪৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত