স্ত্রী-মেয়েসহ আমুর  ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৭:৩৬ এএম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টি আর/কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। বর্তমানে অভিযোগের অনুসন্ধানকার্য শেষ পর্যায়ে রয়েছে। গোপন সূত্রে জানা যায়, আমির হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেন পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছে। অভিযোগ সংশ্লিষ্টদের নিজ নিজ নামে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অস্থাবর সম্পদ যাতে উত্তোলন ও স্থানান্তর করতে না পারে সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত