তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক এই সচিবের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলায় মামলা রয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে সাবেক এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) বিকেলে তাকে নিয়ে ঢাকায় রওনা হয় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয়। এনামুল হক নামের এক ব্যক্তি গত বছরের ৯ অক্টোবর ওই মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়।’
সাইবার নিরাপত্তা আইনে করা এ মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করেন। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশ-বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
চট্টগ্রাম পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘সিআইডির তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক চিকিৎসকের বাসা থেকে সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়।’
সয়াবিন তেলের বাজার অস্থিরতা কাটাতে কঠোর প্রশাসন