অসিত কুমার সাহা এবং জাহিদুল আলম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪০৩তম বোর্ড সভার সিদ্ধান্তক্রমে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে দুজন ব্যাংকের পরিচালক পদে নির্বাচিত হন। বিশিষ্ট উদ্যোক্তা অসিত কুমার সাহা এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এ কে সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, উত্তম অয়েল মিলস লিমিটেড এবং এনজি সাহা স্টিল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।
জাহিদুল আলম মেসার্স সুপার ইলেক্ট্রনিক্স, মেসার্স রেডিওভিশন, জেপি সন্স এবং হোয়াইট র্যাবিটের ম্যানেজিং পার্টনার, হে অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং শুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তিনি মিজুকি হাউজহোল্ড প্রোডাক্টস লিমিটেড এবং পিএএম কমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক। বিজ্ঞপ্তি
