বাবা-মাকে কুপিয়ে হত্যাচেষ্টা, মাদকাসক্ত ছেলে আটক

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৬:৪৮ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়িতে পারিবারিক কলহের জেরে বাবা-মাকে কুপিয়ে জখম করেছেন আবুল কালাম (৩৫) নামে মাদকাসক্ত ছেলে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা এবং মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, আটক আবুল কালাম থানা হেফাজতে রয়েছেন। মূলত নেশা করায় বাধা দেওয়ার কারণেই বাবা-মায়ের সঙ্গে তার দ্বন্দ্ব। আহত দুজনকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত