রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টারে একটি ফার্নিচারের দোকানে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২ টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
