খাজনার রসিদে এখনো মুজিববর্ষের লোগো!

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:২৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল হাটের রসিদ বইয়ে মুজিববর্ষের লোগো ও মনোগ্রাম ব্যবহার করে খাজনা আদায় করা হচ্ছে। এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিকরাইল হাটের বর্তমান ইজারাদার শামীম আল মামুন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি হাটের ইজারা পান। সে সময় শেখ হাসিনা সরকারের নির্দেশমতে হাটের রসিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকী ছবি ব্যবহার করে রসিদ বই তৈরি করা হয়। সেই রসিদের মাধ্যমে এখনো খাজনা আদায় করছে হাট কমিটি।

ইজারাদার শামীম আল মামুন বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমলে মুজিববর্ষের লোগো ও মনোগ্রাম সবকিছুতেই ব্যবহার করা হতো। হাটের ইজারার মেয়াদ আছে মাত্র কয়েক সপ্তাহ। তাই নতুন করে রসিদ বই তৈরি করা হয়নি। এ কারণে পূর্বের রসিদ বইয়ে খাজনা আদায় করা হচ্ছে।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, ‘বিষয়টি খোঁজ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত