নারী দিবসে কর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতা কর্মশালা হুয়াওয়ের

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:১৭ এএম

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে হুয়াওয়ে নারী কর্মীদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মশালা আয়োজন করে। ঢাকায় হুয়াওয়ের সাউথ এশিয়া রিপ্রেজেনটেটিভ অফিসে এ কর্মশালায় কর্মীদের সুস্থতা ও একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়। গতকাল শনিবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মশালার লক্ষ্য ছিল নারী কর্মীদের ইউরিনারি হেলথের ওপর কাউন্সেলিং প্রদান করা। ইউনাইটেড হসপিটালের ডা. সরকার কামরুন জাহান ঝিনুক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের (ইউটিআই) ঝুঁকি, লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং চিকিৎসার উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন জীবনযাপনের কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। প্রচুর পরিমাণে পানি পান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, আঁটসাঁট পোশাক পরিহারের মাধ্যমে আর্দ্রতা ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে ইউটিআই হওয়ার সম্ভাবনা কমানো সম্ভব।’

হুয়াওয়ের এইচআর ডিরেক্টর লিনজিয়াও এ কর্মশালার সূচনা করেন। হুয়াওয়ের অন্য কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

লিনজিয়াও বলেন, ‘হুয়াওয়েতে আমরা কর্মদক্ষতাকে অগ্রাধিকার দিয়ে থাকি। একজন কর্মী পুরুষ বা নারী যাই হোক না কেন, আমরা তাকে তার দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার মানদণ্ড দিয়েই বিচার করি। কর্মীদের সুস্থতার দিকেও আমরা মনোযোগ দিয়ে থাকি। তাই আমাদের কর্মীদের জন্য ওপিডি ও আইপিডি বীমার সুবিধা রয়েছে। আমরা কর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মশালারও আয়োজন করি। আজকের কর্মশালা নারী কর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত