বিআরটিএর অভিযানে ১০৩ মামলা, ১২ জনকে কারাদন্ড

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:২০ এএম

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে রুটভায়োলেশন, কালোধোঁয়া, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধে ১০৩টি মামলায় ১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে দালালবিরোধী অভিযানে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও দুটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত