দেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. টি এ চৌধুরী (তৌহিদুল আনোয়ার চৌধুরী) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার দুপুরে রাজধানীর শান্তিনগরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ডা. টি এ চৌধুরী সর্বশেষ বারডেম হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বারডেম হাসপাতালের গাইনোকোলজি বিভাগের ডা. নুসরাত মাহমুদ দেশ রূপান্তরকে জানান, মৃত্যুর পর গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিনগরের বাসার সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সে রাতেই বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করার কথা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
