পুলিশের সাবেক দুই সদস্যসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে দুই পুলিশ সদস্য, নৌবাহিনীর একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গ্রেপ্তার হওয়া ওই পাঁচজন হলেন বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল রুবেল, বরখাস্তকৃত নৌবাহিনী সদস্য রিয়াজুল জান্নাত। বাকি দুজন হলেন সিয়াদাত রাজ ও রহমত আলী।

ওসি জানান, গত বৃহস্পতিবার ভোরে তারা একসঙ্গে মালামাল নিয়ে চারজন দেশে ফেরেন। বিমানবন্দর থেকে গাড়িতে করে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হন। নিউ মার্কেট বাসার নিচে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একটি গাড়িতে আসা আট থেকে ৯ জন পুলিশ, নৌবাহিনীর সদস্য পরিচয়ে তাদের কাছে অবৈধ মালামাল আছে এমন কথা বলে থানায় যেতে বলে। এ নিয়ে প্রথমে তাদের সঙ্গে কথা-কাটাকাটির পর জোরপূর্বক তিনজনকে গাড়িতে তুলে নেয়। কিন্তু তাদের থানায় না নিয়ে একটি প্রাইভেটকার মিরপুর ও পুলিশের ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ পূর্বাচল তিনশ ফিট সড়কের এক জায়গায় এনে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। বিষয়টি জানাজানি হলে পূর্বাচল হাবিবনগর থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের কনস্টেবল রুবেলসহ দুজনকে আটক করে এলাকাবাসী। পরে র‌্যাব-১-এর কাছে তাদের হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত